শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

মিরসরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধসহ কঠোর নির্দেশনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ১২:৩২

আপডেট: ৬ অক্টোবর, ২০২৫ ১২:৩৩

শেয়ার

মিরসরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধসহ কঠোর নির্দেশনা
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে একাধিক কঠোর নির্দেশনা জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার।

রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। এছাড়া বিনা কারণে টানা পাঁচ দিনের বেশি অনুপস্থিতি থাকলে তা প্রতিষ্ঠান প্রধানকে লিখিতভাবে জানাতে হবে।

ইউএনও নির্দেশনায় আরও উল্লেখ করেছেন, শিক্ষক, শিক্ষার্থীসহ সকল কর্মচারী মাদকদ্রব্য থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন। এছাড়া কিশোর গ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে বা প্রাঙ্গণে কোনো ধরনের অশ্লীল আচরণ, অঙ্গভঙ্গি বা কর্মকাণ্ড, ছবি বা ভিডিও ধারণ ও প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলাপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।



banner close
banner close