শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

মদনে তুচ্ছ ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ০০:২৬

শেয়ার

মদনে তুচ্ছ ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা
ছবি: বাংলা এডিশন

নেত্রকোনার মদন উপজেলায় হারুন চৌধুরী (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হারুন চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপাশা ও রুদ্রশ্রী দুটি গ্রামের অবস্থান পাশাপাশি। রবিবার সন্ধ্যায় কৃষি জমিতে কাজের জন্য শ্রমিক খুঁজতে রুদ্রশ্রী গ্রামে যান হারুন চৌধুরী। এসময় তুচ্ছ একটি বিষয় নিয়ে স্থানীয় শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে তার তর্ক হয়। একপর্যায়ে শাহাবুদ্দিন সহ কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা পলক চৌধুরী বলেন, আমার চাচা শ্রমিকের খোঁজে পাশের গ্রামে গিয়েছিলেন। সেখানে শাহাবুদ্দিন ও তার সহযোগীরা তাকে পিটিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার আগেই চাচা মারা যান।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তায়েব হোসেন জানান, ‘হারুন চৌধুরীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, কৃষককে পিটিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



banner close
banner close