শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

বাবা হত্যায় কিশোর ছেলে ও ছেলের নববিবাহিত স্ত্রীর দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ২১:৩১

শেয়ার

বাবা হত্যায় কিশোর ছেলে ও ছেলের নববিবাহিত স্ত্রীর দায় স্বীকার
ছবি: সংগৃহীত

খুলনা শহরের বসুপাড়া এলাকায় লিটন খান হত্যার ঘটনায় তার কিশোর ছেলে ও পুত্রবধূ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার (৫ অক্টোবর) বিকেলে খুলনা মহানগর হাকিম রাকিবুল ইসলাম তাদের জবানবন্দি গ্রহণ করেন।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আদালতে হত্যার দায় স্বীকার করার পর বিচারকের নির্দেশে দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত ২ অক্টোবর রাতে বসুপাড়ার একটি ভাড়া বাসা থেকে লিটন খানের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার ছোট ছেলে ও ছেলের নববিবাহিতা স্ত্রী পলাতক ছিলেন। গত শনিবার ঢাকার পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সোনাডাঙ্গা থানা পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সুদর্শণ কুমার রায় জানান, নিহত লিটন খান ফেরি করে মাছ বিক্রি করতেন। সম্প্রতি তিনি একটি সমিতি থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। তার ছোট ছেলে সেই ঋণের একটি অংশ নিয়ে ঢাকায় পালিয়ে যায় এবং সেখানে এক কিশোরীকে বিয়ে করে। পরে স্ত্রীকে নিয়ে খুলনায় ফিরে আসে। এ নিয়ে পরিবারে বিরোধ দেখা দেয়।

হত্যার দিন বিকেলে ছেলে চায়ের সঙ্গে ছয়টি ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়ায়। অসুস্থ হয়ে পড়লে, গলায় গামছা পেঁচিয়ে এবং বটি দিয়ে কেটে তাকে হত্যা করা হয়।



banner close
banner close