শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

চুয়াডাঙ্গায় বেতন বৈষম্য নিরসনে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ২০:৫৬

শেয়ার

চুয়াডাঙ্গায় বেতন বৈষম্য নিরসনে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
ছবি: বাংলা এডিশন

বেতন বৈষম্য নিরসনে ছয় দফা দাবিতে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের সামনে শুরু হওয়া এ কর্মসূচি দাবি না মানা পর্যন্ত চলবে বলে ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে,স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।

কর্মবিরতিতে সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মিল্টন আলীসহ স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।



banner close
banner close