শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

জয়পুরহাট বিপুল পরিমাণ মাদকসহ স্বামী-স্ত্রী আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ২০:১২

শেয়ার

জয়পুরহাট বিপুল পরিমাণ মাদকসহ স্বামী-স্ত্রী আটক
ছবি: বাংলা এডিশন

সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে ১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের সদস্যরা।

রবিবার (৫ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ওয়াজেদ।

আটককৃত আসামীরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের আবু বক্করের ছেলে ফারুক হোসেন (৫১) ও জয়পুরহাট সদর এলাকার নারায়ণপাড়া এলাকার হাবিবুর রহমানের মেয়ে স্মৃতি আখতার রুমি (৪৪) তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে , নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জগদীশপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ফারুক হোসেন ও তার দ্বিতীয় স্ত্রী স্মৃতি আখতার রুমিকে আটক করা হয়েছে। গত ৪ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিট থেকে ৫ অক্টোবর রাত ১টা পর্যন্ত ১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প এর তত্ত্বাবধানে মেজর ওয়াজেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকা ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত মালামালসহ ঘটনাস্থলেই ওই দম্পতিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



banner close
banner close