বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ বোনের, দুজনেরই মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ১৯:৫৭

শেয়ার

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ বোনের, দুজনেরই মৃত্যু
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, মো. শরীফ (৭) ও শিফা (৮)। তারা উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. সাদ্দামের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছোট ভাই শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে বড় বোন শিফা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুজনে পানির স্রোতে তলিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, এ বিষয়ে আমি অবগত নই, তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।