শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলুর মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ১৮:০৭

শেয়ার

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলুর মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া
ফাইল ছবি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলু ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গত বৃহস্পতিবার চিকিৎসার উদ্দেশ্যে তিনি ঢাকা গিয়েছিলেন। জানা যায়, গতরাতে চিকিৎসা শেষে ঢাকার ধানমণ্ডিতে তাঁর ছোট ভাইয়ের বাড়িতে একাই অবস্থান করছিলেন তিনি।

আজ ৫ অক্টোবর রবিবার সকালে মির্জা ফরিদুল ইসলাম শিপলু কারো ফোন রিসিভ না করায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। দুপুর ১২টার দিকে তাঁর ছোট ভাই রাতুল ওই বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

তাঁর রাজনৈতিক সহকর্মী ও জাসস নেতা সেলিম জানিয়েছেন, পারিবারিক আলোচনার মাধ্যমে মরহুমের দাফন এবং জানাজার স্থান ও সময় পরে জানানো হবে।

মির্জা ফরিদুল ইসলাম শিপলুর অকাল মৃত্যুতে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের আবহ সৃষ্টি হয়েছে।



banner close
banner close