শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

শ্রীপুরে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ১৮:০৩

শেয়ার

শ্রীপুরে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে আট বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে শনিবার শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের কাশিফুল উলুম মেহেরুন্নেছা হাফিজিয়া মাদরাসায়। আটক ইসমাইল হোসেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধনতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শিক্ষার্থীর বাবা জানান, শনিবার দুপুরে ছাত্ররা খাবার খেয়ে ঘুমাতে যায়। এসময় ওই শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে শিক্ষক ইসমাইল। পরে শিক্ষার্থী ঘটনা তার বাবাকে জানালে এলাকাবাসী ওই শিক্ষককে আটক করে।

স্থানীয়রা জানায়, আমরা আমাদের সন্তানদের মাদরাসায় পাঠিয়ে নিরাপত্তাহীনতায় থাকি। সকল খারিজি মাদরাসাকে তদারকির আওতায় আনার দাবি জানান তারা।

ভিকটিমের পিতা বলেন, আমার মান-সম্মান আর রইলো না। ছেলেকে নিয়া বাড়ি চলে যাবো।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, বলাৎকারের বিষয়ে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close