শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র হত্যার দায়ে উবায়দুল মোকতাদিরের ফাঁসির দাবি হেফাজতের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ১৪:১৭

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র হত্যার দায়ে উবায়দুল মোকতাদিরের ফাঁসির দাবি হেফাজতের
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রবিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরে জেলা হেফাজতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী গোল চত্ত্বরে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা হেফাজতের আমীর আল্লামা মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পৌর হেফাজতের সভাপতি মাওলানা মারুফ কাসেমী, জেলা হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরিফ উদ্দিন আফতাবি, প্রচার সম্পাদক মাওলানা উবাইদুল্লাহ মাদানী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইয়াসিন আরাফাত, দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হুসেন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ইউসুফ ভূইয়া, সহ প্রচার সম্পাদক এইচ এম সৈয়দ কাসেম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৬ সালে জামিয়া ইউনুছিয়ার ছাত্র হাফেজ মাসউদের হত্যাকাণ্ড এবং ২০২১ সালে মোদির বাংলাদেশে আগমন বিরোধী আন্দোলনের সময় ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে ১৬ জনকে হত্যা সহ একাধিক অপকর্মের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রবিউল মোকতাদির চৌধুরী জড়িত ছিলেন। অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে এনে তার বিচার কার্যক্রম শুরু করে তাকে ফাঁসি দেয়ার আহব্বান জানান বক্তারা।



banner close
banner close