শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

গাজীপুর পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ১০:৩২

শেয়ার

গাজীপুর পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিন
ছবি: সংগৃহীত

গাজীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর ও ঢাকাজয়দেবপুর সড়কের লক্ষ্মীপুরা এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে রাজেন্দ্রপুর এলাকায়। সেখানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে, এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে, রাত ১২টার দিকে জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন লক্ষ্মীপুরা এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে চালকসহ তিনজন যাচ্ছিলেন, এ সময় একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। চালকসহ বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জিএমপি সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘দুটি দুর্ঘটনাতেই নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনা দুটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।’

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।



banner close
banner close