বুধবার

৮ এপ্রিল, ২০২৬ ২৫ চৈত্র, ১৪৩২

বগুড়ায় হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ০৮:২৭

শেয়ার

বগুড়ায় হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

বগুড়ার শিবগঞ্জে একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজুকে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার ( অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর এলাকার ভোলাখাঁর চক মহল্লায় ঘটনা ঘটে।

ছিনিয়ে নেয়া রিজ্জাকুল ইসলাম রাজু একই এলাকার বদর উদ্দিন বদরের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এসআই মামুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করেন। তাকে হাতকড়াসহ থানায় নেওয়ার সময় গ্রামবাসী বিশেষ করে নারী-পুরুষ মিলে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে রাজুকে ছিনিয়ে নিয়ে যায়।

ওসি আরও জানান, রাজুর বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হামলা ভাঙচুরসহ একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। ঘটনার পরপরই তাকে পুনরায় গ্রেপ্তার এবং হাতকড়া উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। তবে রিপোর্ট



banner close
banner close