শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ০৬:৪২

শেয়ার

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার
খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়ি সদর উপজেলা পৌরসভায় জারি করা ১৪৪ ধারা আগামীকাল রবিবার ( অক্টোবর) ভোর ৬টা থেকে প্রত্যাহার করা হচ্ছে। টানা আটদিন পর শনিবার ( অক্টোবর) রাতে খাগড়াছড়ির জেলা প্রশাসক বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

জানা গেছে, জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গত ২৭ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে খাগড়াছড়ি পৌরসভা সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সুপারিশে ১৪৪ ধারা প্রত্যাহার করা হচ্ছে।

একই দিন গুইমারা উপজেলাতেও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। গুইমারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার স্বাক্ষরিত পৃথক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার সকালেজুম্ম ছাত্র-জনতাএক সংবাদ বিজ্ঞপ্তিতে অক্টোবর অথবা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমানস্থগিত অবরোধকর্মসূচি সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা দেয়।



banner close
banner close