শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

আমাদের ভারতবিদ্বেষী হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর

ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ২২:৩২

শেয়ার

আমাদের ভারতবিদ্বেষী হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর
ছবি: বাংলা এডিশন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না ভারত। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে অর্থনৈতিক স্থিতিশীলতাও আসবে না।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে আয়োজিত এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্র কাঠামো সংস্কার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় বিএনপি এ পথসভার আয়োজন করেন।

মুশফিকুর রহমান বলেন, আমরা বাংলাদেশের মানুষরা সার্বভৌমত্বে বিশ্বাস করি। অন্য কেউ এসে আমাদের দেশে মাতব্বরি করুক, তা আমরা চাই না। সে যেই হোক না কেন। কিন্তু দুঃখজনক হলো, আমরা সীমান্তবর্তী একটি দেশ, আর পাশে আছে একটি বৃহৎ রাষ্ট্র – যারা আমাদের উন্নয়ন ও স্থিতিশীলতা চায় না।

তিনি আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে অর্থনৈতিক স্থিতিশীলতা কখনোই সম্ভব নয়। তাই দেশের জনগণকে এখন সচেতন হতে হবে, বিভ্রান্তি নয় – ঐক্যই হবে শক্তি।

ভারতের জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা যেভাবে ভারতের জনগণকে ভালোবাসি, তারাও আমাদের ভালোবাসুক – এই প্রত্যাশা করি। এমন কোনো কাজ যেন না হয় যাতে দুই দেশের জনগণের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হয়। আমাদের উচিত নয় ভারতবিদ্বেষী হওয়া।

উক্ত পথসভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মো. ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা।

সভা শেষে দলীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে জনগণের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবের লিফলেট বিতরণ করেন মুশফিকুর রহমান।



banner close
banner close