শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

ছাত্রদল নেতার বাড়ি থেকে পিস্তল উদ্ধার, আটক পাঁচ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ২১:৩৮

আপডেট: ৪ অক্টোবর, ২০২৫ ২৩:৩৩

শেয়ার

ছাত্রদল নেতার বাড়ি থেকে পিস্তল উদ্ধার, আটক পাঁচ
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের শ্রীপুরে ছাত্রদলের এক নেতার বাড়ি থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছেন ছাত্রদলের ওই নেতা। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পলাতক ওই ছাত্রদল নেতার নাম জুবায়ের আল-মামুন। তিনি উপজেলার কাওরাইদ বাজার এলাকার আবদুল খালেকের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

আটকরা হলেন শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার ইমরান হোসেন (২২), গাজীপুর সদরের ভবানীপুর এলাকার আশিকুল ইসলাম (১৯), গাজীপুর মহানগরীর লাগালিয়া এলকার মেহেদী হাসান ইমন (২৩), শ্রীপুরের মুলাইদ এলাকার শাহারিয়ার রহমান সাদাফ (২২) ও কেওয়া পশ্চিমখন্ড দারোগারচালা এলাকার মোজাম্মেল হাসান রোমান (২২)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. হাসমত উল্লাহ জানান, শুক্রবার রাতে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেন, আশিকুল ইসলাম ও মেহেদী হাসান ইমনকে আটক করা হয়।

তাদের দেয়া তথ্যে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে শাহারিয়ার রহমান সাদাফ ও মোজাম্মেল হাসান রোমানকে আটক করা হয়।

তিনি আরো জানান, সাদাফের দেয়া তথ্যে শুক্রবার রাতে তার ফুফাত ভাই ছাত্রদল নেতা জুবায়ের আল মাসুনের বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তাকে পাওয়া যায়নি। তার ঘর তল্লাশি করে ওয়্যারড্রব থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার হয়।

এ ঘটনায় মামলার পর শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close