শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে ঘাটুরায় ইঞ্জিনিয়ার শ্যামলের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ২০:০০

শেয়ার

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে ঘাটুরায় ইঞ্জিনিয়ার শ্যামলের প্রচারণা
ছবি: বাংলা এডিশন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা”র পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে আজ ব্রাহ্মণবাড়িয়ার ৩ নং সুহিলপুর ইউনিয়নের ঘাটুরায় জনসাধারণের মধ্যে প্রচারণা চালায়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক,ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর ও বিজয়নগরে) ধানের শীষের কান্ডারী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল।

ইঞ্জিনিয়ার শ্যামল বলেন,দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন জরুরি। ৩১ দফার মধ্যেই সব সংস্কার আছে। তিনি আরো বলেন,জনগণ পিআর ও সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। জনগণ এখন জাতীয় সংসদ নির্বাচনমুখী হয়ে আছে।ইতিমধ্যে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বতে বিএনপি সরকার গঠন করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম চপল,সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হুসেন,সদর উপজেলা যুবদলের আহব্বায়ক জিয়াউল হাসান,জেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক সাজিদুর রহমান সাজিদ, জেলা ছাত্রদলের নেতা কামরুল হাসান প্রমুখ।



banner close
banner close