শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

কক্সবাজারে জামায়াত নেতা আমজাদ হত্যার মূলহোতা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ১৬:০৫

শেয়ার

কক্সবাজারে জামায়াত নেতা আমজাদ হত্যার মূলহোতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে চাঞ্চল্যকর জামায়াত নেতা হাফেজ আমজাদ হোসাইন হত্যা মামলার মূল আসামী সৈয়দ নুরকে সদর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকার একটি বাড়ি থেকে তাকে ধরা হয়। ধৃত আসামী একই এলাকার মফজল আহমদের ছেলে। উল্লেখ্য, তার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী রায়েফ আনান রাফি এই হত্যাকাণ্ডের প্রধান আসামী।

স্থানীয়রা জানিয়েছেন, ছৈয়দ নুরই দীর্ঘদিন ধরে এ এলাকার যাবতীয় অপরাধ নিয়ন্ত্রণ করতেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াছ খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলমান।’

উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর)সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল বাজার এলাকায় রায়েফ আনান রাফি, আবছার কামাল ও মো. মোফাচ্ছলের নেতৃত্বে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে নির্মমভাবে খুন করে হাফেজ আমজাদ হোসাইনকে। পরে নিহতের ভাই এরফানুল হক থানায় হত্যা মামলার দায়ের করেন।



banner close
banner close