শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

সিরাজগঞ্জে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ১৫:২৫

শেয়ার

সিরাজগঞ্জে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটিনা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঘাটিনা সেতুর কাছে পৌঁছালে ছাদের উপর থেকে কিশোরটি পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহত কিশোরের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হবে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



banner close
banner close