শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

ফরিদপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ১০:০২

আপডেট: ৪ অক্টোবর, ২০২৫ ১৩:১৫

শেয়ার

ফরিদপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি।

ফরিদপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অধীনে বিল মাহমুদপুর হুজুরবাড়ির খেলার মাঠে শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম রুহুল আমিন। তিনি শহরের চুনাঘাটা এলাকার মৃত মনি প্রামাণিকের ছেলে।

ওই মাঠে একইসঙ্গে ফুটবল খেলায় অংশ নেয়া এক প্রত্যক্ষদর্শী জানান, বজ্রপাত হওয়ার পরে রুহুল আমিনের শরীর থেকে ধোঁয়া বের হচ্ছিলো। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। পরে এলাকাবাসী ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদ-উজ-জামান বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।



banner close
banner close