শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

চাঁদপুরে জামায়াতের আমীরের রুকনিয়াত স্থগিত ও দায়িত্ব থেকে অব্যাহতি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫ ২৩:১৯

শেয়ার

চাঁদপুরে জামায়াতের আমীরের রুকনিয়াত স্থগিত ও দায়িত্ব থেকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার করার অভিযোগে ইউনিয়ন আমীর মাওলানা ইলিয়াস হোসেনের রুকনিয়াত (সদস্যপদ) তিন মাসের জন্য মুলতবি করা হয়েছে। একই সঙ্গে তাকে ইউনিয়ন আমীরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিলাল হোসেন মিয়াজী বিষয়টি লিখিতভাবে নিশ্চিত করেন। তিনি জানান, সংগঠনের নৈতিক আদর্শ ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জেলা আমীর আরও বলেন, “জামায়াত ইসলাম একটি আদর্শভিত্তিক সংগঠন। কোনো সদস্য যদি সংগঠনের নীতি-নৈতিকতার পরিপন্থী কাজ করে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই ইউনিয়ন আমীর ইলিয়াস হোসেনের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ চলছে।

এ ঘটনায় স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরে আলোচনা শুরু হয়েছে। অনেক নেতাকর্মী মনে করছেন, এমন সিদ্ধান্তে ভবিষ্যতে সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

জানা যায়, সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর গন্ধব্যপুর ইউনিয়ন জামায়াতের নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষে স্থায়ী সিদ্ধান্ত জানানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।



banner close
banner close