শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

সিরাজগঞ্জে মসজিদ থেকে তুলে নিয়ে বৃদ্ধ মুসুল্লীকে মারধর, পুলিশের উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫ ২২:১২

শেয়ার

সিরাজগঞ্জে মসজিদ থেকে তুলে নিয়ে বৃদ্ধ মুসুল্লীকে মারধর, পুলিশের উদ্ধার
ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মোজাম আলী (৭০) নামের এক বৃদ্ধ মুসুল্লীকে তুলে নিয়ে মারধর ও আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৩ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনিলী গ্রামে। ভুক্তভোগী মোজাম আলী ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, নামাজ শেষে মসজিদ থেকে বের হলে একই গ্রামের আলাল (৩৫), আব্দুল মোন্নাফ (৩৬), শামসুল হক (৪০) ও শিহাব উদ্দিন (৩২) মিলে তাকে আটকায়। তারা অভিযোগ করে, মোজাম আলীর প্রবাসী ছেলের কাছে তাদের সুদে দেওয়া ৫০ হাজার টাকা পাওনা রয়েছে। বৃদ্ধ বিষয়টি অস্বীকার করলে তারা লাঠি দিয়ে আঘাত করে এবং টেনে-হিঁচড়ে আলালের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে।

পরে মোজাম আলীর পরিবারের সদস্যরা থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) মো. আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close