শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

ডিসি গোল্ডকাপ ফুটবলের ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ পৌরসভা ও উল্লাপাড়া উপজেলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫ ২০:৫৬

আপডেট: ৩ অক্টোবর, ২০২৫ ২০:৫৭

শেয়ার

ডিসি গোল্ডকাপ ফুটবলের ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ পৌরসভা ও উল্লাপাড়া উপজেলা
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রেকর্ডসংখ্যক দর্শকের উপস্থিতিতে সিরাজগঞ্জ সদর পৌরসভা ও উল্লাপাড়া উপজেলা যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) আয়োজিত এই খেলায় প্রায় ৫০ থেকে ৬০ হাজার দর্শক খেলা উপভোগ করেন।

নির্ধারিত সময়ে ফাইনাল খেলায় দুই দল ২-২ গোলে সমতায় থাকে। পৌরসভার হয়ে ঢাকা মোহামেডানের খেলোয়াড় সৌরভ দেওয়ান দুটি গোল করেন। উল্লাপাড়ার হয়ে বিদেশি খেলোয়াড় হাসানদে একটি এবং স্থানীয় খেলোয়াড় শামীম একটি গোল করেন। নির্ধারিত সময়ে ফল না আসায় খেলা টাইব্রেকারে গড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও দর্শকসমাগম ও আলোর স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি। ফলে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ফারুক হোসেন, সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল জুনায়েদ বিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় এবং জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহী।

এছাড়া রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



banner close
banner close