শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

বিমানবন্দর থেকে ফরিদগঞ্জের যুবলীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫ ১৮:০৭

আপডেট: ৩ অক্টোবর, ২০২৫ ১৮:০৯

শেয়ার

বিমানবন্দর থেকে ফরিদগঞ্জের যুবলীগ নেতা গ্রেপ্তার
ফাইল ছবি

ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঐসময় বিদেশ ভ্রমণ শেষে দেশে প্রবেশ করছিলেন।

পরবর্তীতে শুক্রবার (০৩ অক্টোবর) সকালে বিমানবন্দর থানা পুলিশ ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে।

ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় আবু সুফিয়ান শাহীনকে সন্দেহভাজন আসামি করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ আটকের বিষয়টি লিখিতভাবে ফরিদগঞ্জ থানা পুলিশকে জানায়। এরপর এসআই আরিফুর রহমান সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাকে বিমানবন্দর থেকে নিয়ে আসে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. শাহ্ আলম বলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে বিমানবন্দর থানা থেকে গ্রহণ করে শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close