শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

গাজায় ত্রাণ বহরে হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫ ১৭:০৪

শেয়ার

গাজায় ত্রাণ বহরে হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

ফিলিস্তিনের গাজায় ত্রাণ বহরে হামলা কারীদের গ্রেফতারের প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩ অক্টোবর) আন নাজাত ফাউন্ডেশন এর উদ্যোগে জুমার নামাজ শেষে কালাই বাসস্ট্যান্ড চত্বরে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কালাই আহলে হাদিস জামে মসজিদ কমপ্লেক্সের খতিব ও হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মো.সেলিম রেজা এর নেতৃত্বে আন নাজাত সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ.র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কালাই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনুর রশীদ, হারুঞ্জা জামে মসজিদের খতিব মো. শামিম হোসেন, কালাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম ফিতা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলিমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মানবতার ত্রাণ বহরে হামলা ও ত্রাণকর্মীদের গ্রেপ্তার বিশ্ব মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা অবিলম্বে আন্তর্জাতিক মহলের কার্যকর হস্তক্ষেপের দাবি জানান এবং ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন মসজিদের মুসল্লি ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।



banner close
banner close