শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫ ১৪:৪৯

শেয়ার

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার সকাল নয়টায় টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদি উপজেলার সুকন্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. অলি উল্লাহ, চার বছর বয়সী শিশু তামীম ও অপর একজন অজ্ঞাত পুরুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীগামী সিএনজি অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

চকালীগঞ্জ থানার ওসি, তদন্ত আশরাফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’



banner close
banner close