শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

নবীনগরে বজ্রপাতে প্রাণ গেল স্বামীর, হাসপাতালে স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ২২:১৫

শেয়ার

নবীনগরে বজ্রপাতে প্রাণ গেল স্বামীর, হাসপাতালে স্ত্রী
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে নজর আলী মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী জুলেখা বেগম (৪০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেলে উপজেলার মোক্তারামপুর কান্দাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশে ডোবা থেকে কচুরিপানা তুলছিলেন নজর আলী ও তার স্ত্রী। হঠাৎ বজ্রপাতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজর আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জুলেখা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং আহত স্ত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।



banner close
banner close