শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

জয়পুরহাটে নবীকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

জয়পুরহাট, প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ২০:৫২

আপডেট: ২ অক্টোবর, ২০২৫ ২০:৫৩

শেয়ার

জয়পুরহাটে নবীকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক
ছবি: বাংলা এডিশন

জয়পুরহাটের পাঁচবিবিতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট করায় সুবাশিষ (২০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে রাধাবাড়ী রেলগেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সুবাশিষ উপজেলার দমদমা ভূমি অফিস এলাকার বিমলের পুত্র।

জানা গেছে, বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে subash chowdhury নামের একটি ফেসবুক আইডি থেকে একটি মদের বোতল সহ ” এসো নবী গাছের তলে, মাল খাবো বস থেকে”ক্যাপশন লিখে ফেসবুকে পোস্ট করেন। এরপর মহুর্তের মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন ব্যক্তি তাদের ফেসবুক ও গ্রুপে সুবাশিষের গ্রেফতারে দাবী করে পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় স্থানীয় জনতাদের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এবস্থায় স্থানীয় প্রশাসন সহ গোয়েন্দা সদস্যদের নজরে আসলে বৃহস্প্রতিবার দুপুরে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পুলিশ সুপার আব্দুল ওহাব। পরে পুলিশ তাকে আটক করে।

থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে।



banner close
banner close