শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

বান্দরবানে মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ১৭:৫৩

শেয়ার

বান্দরবানে মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
ছবি: বাংলা এডিশন

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মোঃ সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড, মিনঝিরি সাদা পাহাড়স্থ হোয়াইট পিক ষ্টেশন রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজ মোঃ সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।

জানা যায়, ২জন পর্যটক রিসোর্টের পাশে থাকা মাতামুহুরী নদীতে গোসল করার জন্য নামে। এসময় পানির স্রোতে মোঃ সোহান নামে পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হয়। তার সাথে থাকা মোঃ শাকিল নামে আরেকজন সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হয়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা আজকে ঢাকা থেকে এসেছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, লামা ফায়ার সার্ভিস দল ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করে দিয়েছে। পরবর্তীতে আপডেট জানানো হবে



banner close
banner close