শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

বাঁশখালী থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ওসির শুভেচ্ছা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ১৭:১৫

শেয়ার

বাঁশখালী থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ওসির শুভেচ্ছা
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ পুলিশ বাহিনীতে মাত্র ১২০ টাকায় নিয়োগপ্রাপ্ত বাঁশখালী উপজেলার ১১ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলকে (টিআরসি) ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে থানার অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা হচ্ছেন- মোহাম্মদ মিরাজ (সাধনপুর), মোহাম্মদ জাইদ (শীলকূপ), ওয়াহেদুল ইসলাম (ইলশা), মোহাম্মদ ওসমান (সাধনপুর), আব্দুল্লাহ আল মারুফ (পূর্ব বড়ঘোনা), রাকিবুল হাসান রিসাত (পুইছড়ি), মোহাম্মদ মাহামুদুল্লাহ (চাম্বল), আলী আজগর (গণ্ডামারা), নুর মোহাম্মদ হৃদয় (কাথরিয়া), ফরহাদ হোসেন বিপ্লব (জলদী), মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল (শীলকূপ)।

এসময় ওসি সাইফুল ইসলাম বলেন, 'আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান। জনগণের জান-মাল, সম্মান ও নিরাপত্তা রক্ষার গুরু দায়িত্ব এখন আপনাদের কাঁধে। প্রশিক্ষণকালীন সময়ে অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমেই একজন সৎ ও দক্ষ পুলিশ সদস্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।'

নিয়োগপ্রাপ্ত কনস্টেবলরা মেধা ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার, চট্টগ্রাম জেলার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মো. আরিফ হোসেনসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স সদস্যরা।



banner close
banner close