শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

পিআর পদ্ধতির নির্বাচন দেশের আইনি কাঠামোতে সম্ভব নয়: বার কাউন্সিল চেয়ারম্যান

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ১৬:৪০

শেয়ার

পিআর পদ্ধতির নির্বাচন দেশের আইনি কাঠামোতে সম্ভব নয়: বার কাউন্সিল চেয়ারম্যান
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দেশের আইনি কাঠামোতে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন একক অঞ্চলভিত্তিক নির্বাচন আয়োজন করবে। জামায়াত কেবল তাদের রাজনৈতিক কর্মসূচি প্রচারের জন্য পিআর পদ্ধতির কথা বলছে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর ডাকবাংলো মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার কাজল বলেন, ‘মনোনয়ন পেলে ও বিজয়ী হলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সীমান্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক উন্নয়নে কাজ করব। এ ক্ষেত্রে ঝিনাইদহ-৩ আসনের মানুষ আমার পাশে থাকবেন, সেই প্রত্যাশা করছি।’

তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচনমুখী দল। আগামী নির্বাচনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলাই গণঅভ্যুত্থানের সব অংশীজন ও রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করবে বিএনপি।’

বিএনপি সরকারের সময় ভোটাধিকার প্রতিষ্ঠিত ছিল উল্লেখ করে ব্যারিস্টার কাজল বলেন, ‘গত ১৫ বছরে মানুষের ভোটাধিকার ছিল না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল। অথচ তাদের তৈরি সন্ত্রাসবিরোধী আইনেই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে।’

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দেবেন, আমরা সবাই তার পক্ষে কাজ করব। জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। সরকার গঠনের পর সুষম উন্নয়ন পরিকল্পনা এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। তরুণ প্রজন্ম বিএনপির আগামীর সরকারের প্রধান শক্তি হবে। তাদের শক্তিকে দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।’



banner close
banner close