শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

সাগরে মাছ ধরতে গিয়ে ১৯ দিন ধরে নিখোঁজ ১৮ জেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ১৫:৫৬

শেয়ার

সাগরে মাছ ধরতে গিয়ে ১৯ দিন ধরে নিখোঁজ ১৮ জেলে
ছবি: সংগৃহীত

গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন ১৮ জেলে। তাদের মুঠোফোনে সংযোগ পাওয়া যাচ্ছে না। এমনকি ওই ট্রলারটির অবস্থান বর্তমানে কোথায়— এ প্রশ্নের উত্তরও দিতে পারছেন না কেউ। এই পরিস্থিতিতে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন জেলেদের পরিবার।

নিখোঁজ জেলেদের মধ্যে ১৩ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন— আলী আকবর (৪৯), আবু তাহের (৬৯), আবদুল মন্নান (৩৮), মো. রুবেল (২৭), আমির হোসাইন (২৭), মোহাম্মদ জামাল (৪৯), মোহাম্মদ ইসাক (৩৩), জামাল আহমদ (৩৪), মোহাম্মদ হেলাল (৩৫), শেফায়ত উল্লাহ (৩৯), জয়নাল আবেদীন জইন্যা (৫০), মোহাম্মদ এহছান (৩৮), মোহাম্মদ ছালাউদ্দিন (৩৮) ও শাহাব উদ্দিন (৪৫)।

বাকিদের নাম জানা যায়নি। তবে তাদের বাড়ি নোয়াখালী ও চট্টগ্রামের বাঁশখালীতে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের আলী আকবরের মালিকানাধীন খাজা আজমীর নামে একটি ট্রলারে গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম নতুন ফিশারি ঘাট এলাকা থেকে সাগরে মাছ ধরতে যায় ১৯ জেলে। ওই ট্রলারের মালিক আলী আকবর নিজেও মাঝিমাল্লাদের সঙ্গে ছিলেন। সেদিন রাতেই স্ত্রী সেলিনা আক্তারের সঙ্গে শেষবারের মতো কথা বলে আলী আকবর। এরপর থেকে মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। শুধু আলী আকবর নন, ট্রলারে থাকা অন্য মাঝিমাল্লাদের ফোনও একযোগে বন্ধ পাওয়া গেছে।

চট্টগ্রামের সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান বলেন— ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিখোঁজ জেলেদের সন্ধানে চেষ্টা চলছে। দেশের সব থানায় খবর দেওয়া হয়েছে। তবে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।’



banner close
banner close