শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

মেহেরপুরে বাঁশবাগান থেকে উদ্ধার সেই নবজাতক কন্যার মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ১৪:৫৮

শেয়ার

মেহেরপুরে বাঁশবাগান থেকে উদ্ধার সেই নবজাতক কন্যার মৃত্যু
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের বাঁশবাগান থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক কন্যা শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার রাত তিনটার সময় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাউদ কবির শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত তিনটার সময় শিশুটির নিউমোনিয়ার মাত্রা বেড়ে যায় এবং শ্বাস প্রশ্বাসের জটিলতার কারণে তার মৃত্যু হয়।

এর আগে গত মঙ্গলবার সকাল ১১টার দিকে পুরাতন মটমুড়া গ্রামের দক্ষিণপাড়া গোরস্থান সংলগ্ন সড়কের পাশে বাঁশবাগান নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।

এলাকার সূত্রে জানা যায়, পথচারীরা প্রথমে কান্নার শব্দ শুনে বিষয়টি নিশ্চিত হন। পরে খবর পেয়ে পুজা মণ্ডপে দায়িত্ব পালনরত আনসার ভিডিপি সদস্য ইমরান হোসাইন শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক হোসেন প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।



banner close
banner close