শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ১৪:৪১

শেয়ার

সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. ফারুক আহমদের বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ উঠেছে। সদর উপজেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের একাধিক শিক্ষক লিখিতভাবে ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক, আগারগাঁও, ঢাকা বরাবর এ অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়েছে, তিনি সদর উপজেলায় প্রায় ২৪টি শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছেন এবং কেন্দ্র চালু রাখার শর্তে সংশ্লিষ্ট শিক্ষক ও আলেমদের ভয়ভীতি প্রদর্শন করেছেন। এছাড়া বিভিন্ন সভা-সমাবেশে অধীনস্থদের সঙ্গে রূঢ় আচরণ এবং ভিন্নমত পোষণকারীদের বদলির হুমকি দেয়ার অভিযোগও উত্থাপিত হয়েছে।

শিক্ষকরা অভিযোগপত্রে উল্লেখ করেছেন, একবার কালেক্টোরেট স্কুল অ্যান্ড কলেজ জামে মসজিদে এক বৈঠকে নাস্তা বিতরণকে কেন্দ্র করে আলেম-ওলামাদের অশ্রাব্য ভাষায় অপমান করা হয়। তাদের দাবি, এ ধরনের আচরণে আলেম সমাজের মান-সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং ফাউন্ডেশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এছাড়া শিক্ষকদের কাছ থেকে দেশি মুরগি, ডিম, দুধ ও যমুনা নদীর মাছ সরবরাহে চাপ প্রয়োগের অভিযোগও তোলা হয়েছে। সময়মতো এসব ব্যবস্থা করতে না পারলে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলেও অভিযোগকারীরা জানিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষকরা লিখিত অভিযোগে ফারুক আহমদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপপরিচালক ফারুক আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগগুলো সত্য নয় এবং সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানান।



banner close
banner close