শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে মণ্ডপের সহ-সভাপতি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ০৯:৪৪

শেয়ার

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে মণ্ডপের সহ-সভাপতি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাজীপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করলে ভজেন্দ্র সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সুরাবাড়ী এলাকায় পূজামণ্ডপের পাশে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকাল থেকে মহানগরীর সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে পূজা অর্চনা চলছিল। বেলা ১১টার দিকে ওই মণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে ভুক্তভোগী শিশুসহ আরও কয়েক শিশু খেলা করছিল। সেসময় ভজেন্দ্র সরকার ওই শিশুকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির স্বজন ও বড় ভাইসহ স্থানীয়রা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাঁধা অবস্থায় উদ্ধার করে। পরে ওই দিন সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করেন।

কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।



banner close
banner close