শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

১৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ০৭:১৩

শেয়ার

১৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১৫ জন বাংলাদেশিকে আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

গতকাল বুধবার ( অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভারতের হাকিমপুর বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার বাংলাদেশ বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে।

এর আগে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। আটককৃতদের মধ্যে নারী-পুরুষ শিশু রয়েছে। তারা খুলনার কয়রা, ডুমুরিয়া মহারাজপুর এলাকার বাসিন্দা।

আটককৃতরা হলেন- ফজিলা খাতুন (৪৭), মিলন (১৯), সবুজ মোড়ল (১২), রেশমা খাতুন (২২), রাজিয়া খাতুন (), মো. জাফারুল ইসলাম (৩৮), রহিমা খাতুন (২৮), জামশেদ আলী (১২), জীম সুলতানা (), এলেম সরদার (১৯), আকলিমা (৪৪), আছিয়া খাতুন (১১), মো. আহসান হাবিব খোকন (৪২), রওশন আরা বেগম (৩৮) এবং সোহান গাজী ()

পরে বিজিবি আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে। বিষয়ে বিজিবির নায়েব সুবেদার আবুল কাশেম সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেন।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



banner close
banner close