শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

কলমাকান্দায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫ ২০:৪৯

শেয়ার

কলমাকান্দায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে কাওসার মিয়া নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার নলছাপ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাওসার মিয়া নলছাপ্রা গ্রামের ইয়াসিন মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাওসার সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পশ্চিম পাশে অবস্থিত একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকলে এক পর্যায়ে শিশুটির চাচাতো ভাই জুবায়ের হোসেন তাকে পানিতে ভেসে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ তালাত মাহমুদ পিন্টু শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনাশ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close