শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

সিরাজগঞ্জে নারীসহ ডিবি কনস্টেবল আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫ ১৯:৩৭

শেয়ার

সিরাজগঞ্জে নারীসহ ডিবি কনস্টেবল আটক
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জ সদর উপজেলার মিলগেট এলাকার রায়পুর পশ্চিমপাড়া গ্রামে এক নারীসহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কনস্টেবলকে আটক করেছে স্থানীয় জনতা। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

বুধবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আটক কনস্টেবল সেলিম আহমেদ টাঙ্গাইল জেলার বাসিন্দা এবং সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নারী লাকি খাতুনের বিরুদ্ধে এলাকায় মাদকসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে প্রভাবিত করার ক্ষেত্রে কনস্টেবল সেলিম আহমেদের সম্পৃক্ততার কথাও স্থানীয়রা দাবি করেছেন।

ঘটনার কিছুক্ষণ পর লাকি খাতুনকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, “ঘটনার পর আমাদের একটি টিম তাদের থানায় নিয়ে এসেছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।



banner close
banner close