শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

হবিগঞ্জে বিজিবির অভিযান: পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা-ফুচকাসহ ট্রাক আটক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫ ১২:৫৭

শেয়ার

হবিগঞ্জে বিজিবির অভিযান: পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা-ফুচকাসহ ট্রাক আটক
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে এ ট্রাকটি আটক করে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মসলা পণ্য ট্রাকে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশী চৌকি বসায় বিজিবি। পরে একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা ও ফুচকার চালান জব্দ করা হয়।

বিজিবির কর্মকর্তারা জানান, আটককৃত পণ্যের বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। তবে সঠিক হিসাব শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা শেষে নির্ধারণ করা হবে। ট্রাকের চালককে আটক করা সম্ভব হলেও সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ট্রাক ও পণ্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



banner close
banner close