শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

ঢাকা জজ কোর্ট থেকে পলাতক আসামি ফেনীতে গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫ ০৯:৫১

শেয়ার

ঢাকা জজ কোর্ট থেকে পলাতক আসামি ফেনীতে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকা জজ কোর্ট থেকে হাতকড়া সহ পালানো হত্যা ও অপহরণ মামলার আলোচিত আসামি শরিফুল ইসলাম অবশেষে ফেনীতে ধরা পড়েছে র‌্যাবের জালে।

ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, এর আগে বৃহস্পতিবার সকালে কারাগার থেকে তাকে কোর্টে নিয়ে আসলে সে হাতকড়া খুলে পালিয়ে ফেনী চলে আসে।

র‍্যাব আরও জানায়, কাশিমপুর কারাগার হতে মহানগর হাজতখানায় আনার সময় অন্যান্য আসামিদের সঙ্গে শরিফুল ইসলামকে মহানগর দায়রা জজ ৩য় আদালতের এজলাসে তোলা হয়। পরে সাড়ে ১১টার দিকে মহানগর দায়রা জজ আদালতের নিচ তলায় আসলে আসামি শরিফুল কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামি শরিফুলের নামে ডিএমপির খিলগাঁও থানা ও কোতয়ালী থানার মামলা রয়েছে বলে জানায় র‍্যাব ।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে র‌্যাব-১০ ও র‌্যাব-৭ যৌথভাবে ফেনী সদর থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো. শরিফুল ইসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই উপজেলার মৃত শফিক আহমেদের ছেলে।



banner close
banner close