শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

সিরাজগঞ্জে শামুক-ঝিনুক নিধন বন্ধে অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫ ০৯:৪০

শেয়ার

সিরাজগঞ্জে শামুক-ঝিনুক নিধন বন্ধে অভিযান
ছবি: বাংলা এডিশন

চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শামুক নিধন রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আট ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা এবং শামুক বোঝাই নয়টি নৌকা জব্দ করে বিলেই অবমুক্ত করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলার মাকড়সন এলাকার অস্থায়ী শামুক আড়তে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন।

তিনি বলেন, চলনবিলের জীববৈচিত্র্য ধ্বংস করে শামুক-ঝিনুক নিধনের দায়ে বাংলাদেশ বন্যপ্রাণী আইন অনুযায়ী আটজনকে দুই হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো- দিঘি সগুনা গ্রামের আবুল কালাম, বেল্লাল, আসলাম হোসেন, কুদইল গ্রামের শাকিল, সাব্বির হাসান, আসলাম, আব্দুর রাজ্জাক ও রিপন।



banner close
banner close