বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড; আজও বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫ ০৯:১২

শেয়ার

ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড; আজও বজ্রসহ বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টায়ও রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ ছাড়া দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা ছিলো ২৪ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।