শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

সাতক্ষীরায় সার মজুদ করায় ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫ ০৮:৫৭

শেয়ার

সাতক্ষীরায় সার মজুদ করায় ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় অনুমোদন ছাড়া সার মজুদ রাখায় এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দেবহাটার নোয়াপাড়া হাদিপুর ক্লাব মোড়ে মোহাম্মদ রমজান হোসেনের সারের দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান এবং পুলিশের একটি চৌকস টিম।

ইউএনও মিলন সাহা বলেন, ‘অনুমোদনবিহীনভাবে সার মজুদ করে কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ন করা যাবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’



banner close
banner close