শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

সরাইলে জুলাই গণঅভ্যুত্থানে'র দুই শহীদের স্মৃতিস্তম্ভ উদ্বোধন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৫৯

আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৩৯

শেয়ার

সরাইলে জুলাই গণঅভ্যুত্থানে'র দুই শহীদের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
ছবি: বাংলা এডিশন

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের আন্দোলনে ঢাকার রাজপথে শহীদ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র জসিম উদ্দিন ও রায়হান উদ্দিন নামের দুই শহীদের কবর জিয়ারত ও স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সরাইল উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে ও পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে এ দু'টি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ জসিম উদ্দিন অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের মোঃ জরুন মিয়ার সন্তান ও শহীদ রায়হান উদ্দিন পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের মোঃ ফারুক আহাম্মদে'র সন্তান।

এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাজহারুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন, সমাজ কর্মী আবুল বাশার মাস্টার, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আব্দুল আজিজ,

যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, অরুয়াইল ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেন, অরুয়াইল ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শরীফ উদ্দিন ও মোঃ ওমর আলী প্রমুখ।



banner close
banner close