শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

চুয়াডাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৩

শেয়ার

চুয়াডাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ মানিককে (২৮) গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোরে উপজেলার কানাইডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তথ্য অনুযায়ী, জিআর ৩৯৪/১৪ নাম্বার মামলায় আদালত মানিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছিল চুয়াডাঙ্গা জেলা জজ আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে দামুড়হুদা মডেল থানা পুলিশের জালে ধরা পড়েন তিনি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close