মঙ্গলবার

৭ এপ্রিল, ২০২৬ ২৪ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
শিরীন শারমিনের বিরুদ্ধে আছে ২ মামলা, একটিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চট্টগ্রামে ছয় হত্যা: হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ফেসবুকে মন্তব্যে নারী গ্রেপ্তার: সংসদে ক্ষোভ, আজই মুক্তির আল্টিমেটাম ৫১ হাজার টন জ্বালানি নিয়ে দুই জাহাজ আসছে বুধবার 'ইরান তার বন্ধুদের ভুলে যায়নি, প্রথম মালয়েশিয়ান জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে গেছে' ভোলায় নারী কর্মী গ্রেপ্তার: পরোয়ানা ছাড়াই আটকের অভিযোগ, ৫৪ ধারায় কারাগারে প্রেরণ বাংলা এডিশনে সংবাদ প্রকাশের জেরে বাঁশখালীতে মাদক সম্রাট ‘রইশ্যা ডাকাত’ গ্রেফতার আজ থেকে দিনে দুই সেশনে চলবে জাতীয় সংসদ অধিবেশন

শরীয়তপুরকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে না রাখার দাবিতে অবরোধ ও বিক্ষোভ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০২

আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:১৪

শেয়ার

শরীয়তপুরকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে না রাখার দাবিতে অবরোধ ও বিক্ষোভ মিছিল
ছবি: বাংলা এডিশন

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরের নাম অন্তর্ভুক্ত না করার দাবিতে ঢাকা-শরীয়তপুর সড়ক ঘন্টা ব্যাপী অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে 'জাগো শরীয়তপুর' নামে একটি সংগঠন। মঙ্গলবার সকালে শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে

চৌরঙ্গীর মোড়ে এসে সড়ক অবরোধ করে তারা। এসময় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে সড়ক জুড়ে দেখা দেয় যানজট। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

বিক্ষোভকারীরা বলেন, শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব কম, ফরিদপুরের দূরত্ব বেশী। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, দাপ্তরিকসহ সব কার্যক্রম ঢাকার সঙ্গে। তাই শরীয়তপুরের সঙ্গে ঢাকার মেলবন্ধন। সেই বন্ধনেই অটুট থাকতে চায় শরীয়তপুরবাসী। তাই জেলা ফরিদপুর বিভাগে যুক্ত হতে চান না। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরের নাম অন্তর্ভুক্ত না করার দাবি তাদের। তাদের এই দাবি মানা না হলে আগামীতে কঠিন কর্মসূচির হুশিয়ারী দিয়ে বলেন, অন্তবতী সরকার যদি টালবাহানা করে তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে আর দাবি না মানা হলে পদ্মা সেতু ব্লকেট কর্মসূচি দেয়া হবে।



banner close
banner close