মঙ্গলবার

৭ এপ্রিল, ২০২৬ ২৪ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
শিরীন শারমিনের বিরুদ্ধে আছে ২ মামলা, একটিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চট্টগ্রামে ছয় হত্যা: হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ফেসবুকে মন্তব্যে নারী গ্রেপ্তার: সংসদে ক্ষোভ, আজই মুক্তির আল্টিমেটাম ৫১ হাজার টন জ্বালানি নিয়ে দুই জাহাজ আসছে বুধবার 'ইরান তার বন্ধুদের ভুলে যায়নি, প্রথম মালয়েশিয়ান জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে গেছে' ভোলায় নারী কর্মী গ্রেপ্তার: পরোয়ানা ছাড়াই আটকের অভিযোগ, ৫৪ ধারায় কারাগারে প্রেরণ বাংলা এডিশনে সংবাদ প্রকাশের জেরে বাঁশখালীতে মাদক সম্রাট ‘রইশ্যা ডাকাত’ গ্রেফতার আজ থেকে দিনে দুই সেশনে চলবে জাতীয় সংসদ অধিবেশন

ঠাকুরগাঁওয়ে নিজ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৪৩

শেয়ার

ঠাকুরগাঁওয়ে নিজ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

ঠাকুরগাঁওয়ে বদ্ধ ঘর থেকে সমিলা রানী (৪৫) ও শাপল রানী (১৬) নামে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

সোমবার (২৯) সন্ধ্যায় সদর উপজেলার ভূল্লী থানাধীন আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ তারা উভয়ে একই গ্রামের জগদীশ চন্দ্র রায়ের স্ত্রী-মেয়ে।

প্রতিবেশি ননী চন্দ্র বলেন, সমিলা রানী তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন৷ তার স্বামী দ্বিতীয় সংসারে থাকেন৷ বিকালে মাঠকর্মী এসে খোঁজাখোজি করলে তাদের কোন সাড়াশব্দ মিলেনি৷ পরে সবাই মিলে ডাকাডাকি করলে ভেতরে মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয়৷ ভেতর থেকে দরজা বন্ধ ছিল৷

প্রতিবেশী পুস্পা রাণী বলেন, পাশের বাড়িটা আমাদের। আমরা সকালে কাজে যায় সন্ধ্যায় আসি। কয়েকদিন থেকেই তাদের বাইরে দেখিনি। শোনলাম যে ঘরের ভেতরে উনারা মারা গেছেন৷

ঘটনার সতত্যা নিশ্চিত করে ভূলী থানার উপ-পরিদর্শক দীন মোহাম্মদ বলেন,খবর পেয়েছি আমরা ঘটনাস্থলে এসেছি৷ আসার পর ভেতর থেকে দরজা বন্ধ ছিল। দরজায় স্পর্শ করার পর বিদ্যুতের সংযোগ মিলেছে৷ শর্ট সার্কিটের কারনে মৃত্যু ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছি৷ মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের কাজ শেষ হলে মৃত্যুর কারন সম্পর্কে জানা যাবে৷



banner close
banner close