মঙ্গলবার

৭ এপ্রিল, ২০২৬ ২৪ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
ফেনীর সোনাগাজীতে মিড ডে মিলে পচা রুটি, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা শিরীন শারমিনের বিরুদ্ধে আছে ২ মামলা, একটিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চট্টগ্রামে ছয় হত্যা: হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ফেসবুকে মন্তব্যে নারী গ্রেপ্তার: সংসদে ক্ষোভ, আজই মুক্তির আল্টিমেটাম ৫১ হাজার টন জ্বালানি নিয়ে দুই জাহাজ আসছে বুধবার 'ইরান তার বন্ধুদের ভুলে যায়নি, প্রথম মালয়েশিয়ান জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে গেছে' ভোলায় নারী কর্মী গ্রেপ্তার: পরোয়ানা ছাড়াই আটকের অভিযোগ, ৫৪ ধারায় কারাগারে প্রেরণ বাংলা এডিশনে সংবাদ প্রকাশের জেরে বাঁশখালীতে মাদক সম্রাট ‘রইশ্যা ডাকাত’ গ্রেফতার

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৩৩

শেয়ার

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার সদর উপজেলার হিজলগাড়ি গ্রামে পুকুরে ডুবে আরিয়ান নামের দেড় বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরিয়ান ওই গ্রামের খতিব মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন এবং ছোট্ট আরিয়ান বাড়ির আঙিনায় খেলছিল। হঠাৎ করে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে, তবে কেউ বিষয়টি বুঝতে পারেননি।

খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



banner close
banner close