মঙ্গলবার

৭ এপ্রিল, ২০২৬ ২৪ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
ফেনীর সোনাগাজীতে মিড ডে মিলে পচা রুটি, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা শিরীন শারমিনের বিরুদ্ধে আছে ২ মামলা, একটিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চট্টগ্রামে ছয় হত্যা: হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ফেসবুকে মন্তব্যে নারী গ্রেপ্তার: সংসদে ক্ষোভ, আজই মুক্তির আল্টিমেটাম ৫১ হাজার টন জ্বালানি নিয়ে দুই জাহাজ আসছে বুধবার 'ইরান তার বন্ধুদের ভুলে যায়নি, প্রথম মালয়েশিয়ান জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে গেছে' ভোলায় নারী কর্মী গ্রেপ্তার: পরোয়ানা ছাড়াই আটকের অভিযোগ, ৫৪ ধারায় কারাগারে প্রেরণ বাংলা এডিশনে সংবাদ প্রকাশের জেরে বাঁশখালীতে মাদক সম্রাট ‘রইশ্যা ডাকাত’ গ্রেফতার

সাড়ে পাঁচ ঘন্টা পর ভাঙ্গুড়ায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

‎পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫১

শেয়ার

সাড়ে পাঁচ ঘন্টা পর ভাঙ্গুড়ায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: বাংলা এডিশন

সাড়ে ৫ ঘন্টা পর পাবনার ভাঙ্গুড়ায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।

ভাঙ্গুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

বগি উদ্ধারের পর সকাল সাড়ে ৯টার দিকে চাটমোহর স্টেশনে অপেক্ষামান বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সাড়ে দশটার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে সোমবার ভোর চারটার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ট্রেন যাত্রীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পরে। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।

এ ঘটনার সাড়ে তিন ঘন্টা পর সকাল সাড়ে সাতটার দিকে বগি উদ্ধারকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।

পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী-২ নাজিম কায়সার জানান, উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।



banner close
banner close