বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

আখাউড়ার সাবেক ভাইস চেয়ারম্যান মোরাদ ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৭

শেয়ার

আখাউড়ার সাবেক ভাইস চেয়ারম্যান মোরাদ ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের নেতা মোরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

তথ্য সূত্রে জানা গেছে, বিদেশে পালানোর চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশের নজরে আসেন মোরাদ হোসেন। তার নামে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে এবং পরে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোরাদ হোসেন ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোরাদ হোসেন এক সময় আখাউড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের ঘনিষ্ঠ হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন। রাজনৈতিক পালাবদলের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়।