বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

নীলফামারীতে পাথর বোঝাই ট্রলির ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৫৩

শেয়ার

নীলফামারীতে পাথর বোঝাই ট্রলির ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু
ছবি: বাংলা এডিশন

নীলফামারীর ডিমলায় পাথরবোঝাই ট্রলির ধাক্কায় এক জামায়াত নেতা নিহত হয়েছেন। নিহতের নাম মাওলানা রফিকুল ইসলাম (৫৫)।

রবিবার সকাল ১১ টার দিকে ডিমলা উপজেলার শুটিবাড়ী বাজারের পূর্ব দিকে ডিমলা-ডালিয়া সড়কে এ দুর্ঘনাটি ঘটেছে।

নিহত জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম ডিমলা উপজেলার সম্মিলিত বন্দর খড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি খালিশা চাপানী বুড়ির হাট গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, মাওলানা রফিকুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাদ্রাসা যাচ্ছিলেন। ওই স্থানে পৌঁছামাত্র পাথর বোঝাই একটি ট্রলি পিছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যায় এবং গুরতর আহত হয়। আশংকাজনক অবস্থায় সাথে সাথে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুল হাকিম তাকে মৃত ঘোষণা করে।