শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সাতক্ষীরায় শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:১২

শেয়ার

সাতক্ষীরায় শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ
শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ

নিউইয়র্কে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের নিউমার্কেট মোড়ে মানববন্ধন শেষে তারা শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম ছোড়েন।

মানববন্ধনে বক্তব্য দেন এনসিপির সাতক্ষীরা কমিটির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু, এনসিপি নেতা নাজমুল ইসলাম, শেখ আবদুল্লাহ, রাদিক হাসান শেখ আল ইমরান প্রমুখ।

বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার অনুসারীরা এখনো সর্বত্র সক্রিয় রয়েছে। তাদের পুরোপুরি নির্মূল করতে হবে।



আরও পড়ুন:

banner close
banner close